অনুদান নাকি ভিক্ষা? মজুরি নাকি চাঁদা?
নিচের শব্দগুলো লক্ষ্য করুন-
“মজুরি”,“অনুদান”,“ভিক্ষা”, “চাঁদা”
মজুরি বা বেতন শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ।সেই অর্থ স্বেচ্ছায় মন থেকে দান করা হলো অনুদান। আর কাউকে অনুরোধ করে তার ইচ্ছা বা অনিচ্ছা যেকোনোভাবে কোনো শ্রমের বিনিময় ছাড়া অর্থ নেওয়া হচ্ছে ভিক্ষা।কারো থেকে জোর খাঁটিয়ে বা বাধ্য করে(কোনো দলগত কাজের fee বা খরচ নয়) অথবা নিজের ক্ষমতা খাঁটিয়ে অর্থ গ্রহন হচ্ছে চাঁদাবাজি।
বেতন বা মজুরি নিজের শ্রমের অর্জন,এটা গ্রহনের সময় আত্নসম্মান কিছু কমে না বরং বাড়ে।অনুদানের (ডোনেশন) ক্ষেত্রে দাতা সম্মানিত হয় কিন্তু গ্রহীতার কিছু কমে না।ভিক্ষার ক্ষেত্রে অবশ্যই গ্রহীতার আত্নসম্মান কমে যায় কেননা কোনো কিছুর বিনিময়ে সে দাতার থেকে অর্থ নিচ্ছেনা, যেখানে সে চাইলে পরিশ্রম করেই অর্থ উপার্জন করতে পারতো।কিন্তু ভিক্ষুক মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ চাইতে পারে অথচ সে চাইলে সামান্য কাজ করেই অর্থ অর্জন করতে পারতো,এতে তার সম্মান বাড়তো বইকি কমতোনা।চাঁদাবাজি এ সমাজের অন্যতম বড় সমস্যা।অমুকের চাচা বড় ক্ষমতাবান লোক,তাই অমুক জোড় করে তমুকের কাছ থেকে তার চাচার প্রভাব খাটিয়ে টাকা নিচ্ছে= চাঁদাবাজি। ব্রীজ হয়ে গেছে একশ বছর আগে, টোলের টাকা যা উঠেছে তা দিয়ে একশটা ব্রীজ করা যাবে।তারপরও লোকজনের ইচ্ছার বিরুদ্ধে টোল দিতে হয়= চাঁদাবাজি।
রাস্তায় চলার সময় ওভারব্রীজে হ্যান্ডিক্যাপড মানুষ দেখা যায়,একাই থাকে, চলতে পারেনা; তাদেরকে কিছু দেওয়াটা ভিক্ষা না বলে অনুদান বলা উচিত।আবার বাসে মধ্যে এসে হিজরাগুলো অঙ্গে হাতাহাতির হুমকি দিয়ে যেভাবে টাকায় চায় তাতে মনেই হতে পারে তারা অনুদান নিতে বা ভিক্ষা না করতে এসে চাঁদা তুলছে- যেন দিতেই হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানে সামান্য দানকে মানুষ চাঁদাবাজি মনে করে অথচ এই সামান্য দানে তার সম্মান বাড়বে এবং গৃহিত প্রতিষ্ঠানে মঙ্গল হবে।একজন দিনমজুর সারাদিন কাজ করে মালিকের কাছে তার মজুরি চাইতে ইতস্ততবোধ করে অথচ একদল চাঁদাবাজ কিছু না করে দেদারসে সেই মালিকের কাছেই মোটা অঙ্কের অর্থ দাবি করে বসে- কোনো লাজলজ্জা নেই! আবার মালিক চাঁদাবাজদের অন্যায় অর্থ ঠিকই দিচ্ছে কিন্তু পরিশ্রম করে অর্থের অর্জনকারী লোকটিকে মজুরি দিবে এইদিন সেইদিন করে বারবার পিছে পিছে ঘুরায়।
আমাদের সমাজের সমস্যাটাই এখানে- চাঁদাবাজ মনে করে সে চাঁদা নয় বেতন নিচ্ছে,ভিক্ষুক মনে করে ছোটখাটো কাজের চেয়ে ভিক্ষা করা ভালো আর অনুদানকারী ভাবে দান করা মানে ভিক্ষা কিংবা চাঁদা দেওয়া।
well done
ReplyDelete