শেখ হাসিনার পতন এবং প্রভাবশালী শ্রেণীর ভূমিকা
লেখাটি পড়ার আগে একটু Influential পিলার সম্পর্কে জানি।
এই গোষ্ঠীর মধ্যে রয়েছে সামরিক কর্মকর্তা, বিদেশী মিত্র বা অন্যান্য ক্ষমতার দালাল যারা সরাসরি একজন নেতার ক্ষমতায় থাকার ক্ষমতাকে প্রভাবিত করে।তাদের সমর্থন হারানো পতনের দিকে নিয়ে যেতে পারে, যেমনটি শেখ হাসিনার ক্ষেত্রে দেখা গেছে। (আর্মি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।)
জুলাই-আগস্টের কথা চিন্তা করুন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো ছাত্র-জনতা রাস্তায় নামলো। বিভিন্ন পয়েন্ট ব্লক করা এবং গণভবন দখল করার দিকেই যাচ্ছিল; শেখ হাসিনা পুলিশ দিয়ে জনসমুদ্র নিয়ন্ত্রণে ব্যর্থ হলেন তারপর সীমান্ত থেকে বিজিবি এবং তিনি আর্মি ডেপলয় করলেন। দ্যা লাস্ট লাইন অফ ডিফেন্স আর্মি গোটা ঢাকা ঘিরে ফেলল কিন্তু মানুষের গায়ে গুলি ছুড়লো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো; ওদিকে মানুষের মিছিলে আকাশ বাতাস ভারী হয়ে গেল। সেনারা কার্যত কিছুই করল না, অর্থাৎ বোঝা গেল শেখ হাসিনার ক্ষমতার মসনদের এই গুরুত্বপূর্ণ Influential পিলার বা স্তম্ভটিকে হারিয়ে ফেলেছেন সেটা হলো আর্মি। আর্মি যেহেতু হাসিনার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেহেতু এটাও বোধগম্য আমেরিকাও আর চাচ্ছে না হাসিনা ক্ষমতায় থাকুক। সুতরাং ফলাফল দীর্ঘ ১৬ বছরের শৈরাশাসকের পতন।
( বুঝতেই পারতেছেন Influential বা প্রভাবশালী শ্রেণীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আপনার ক্ষমতার গদি নড়ে যাবে। )
ফলাফল- এই শ্রেণীকে চেকিনে রাখতে হবে ,তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে; যেমন যে দেশের আর্মিরা প্রচুর ফরেন মিশনে যায় জাতিসংঘের পিস কিপিং মিশন, আফ্রিকান মিশন এটা সেটা নানান মিশনে যায়। বিদেশী মিশনের সিংহভাগ ডোনেশন দেয় আমেরিকা আর পশ্চিমা দেশ। সুতরাং আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সাথে সরকারের যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আর্মি সুযোগ সুবিধা নিয়ে চুপ করে থাকবে ,ক্ষমতা দখল করার চিন্তাও করবে না; ক্ষমতা দখল করলে পশ্চিমারা রেগে যাবে তখন ফরেন মিশনে সেনা নেয়া বন্ধ হয়ে যাবে। ফলাফল যে আর্মি পার্সন ক্ষমতা দখল করবে তার বিপক্ষে খোদ আর্মির ভেতরেই অসন্তোষ তৈরি হবে; কেউ কি চায় নিজের পেটে নিজেই লাথি মারতে! সুতরাং আর্মি ক্ষমতা নেয়ার আগে ১০ বার ভাববে।
হাসিনাকে এখন ক্ষমতা থেকে যেতে হবে- ইশারা পরিষ্কার তো হাসিনা সত্যি সত্যিই ক্ষমতা থেকে নেমে গেল; মিলিটারি গিয়ে হাসিনার পদত্যাগ পত্র এবং ভারতে SAFE EXIT দিয়ে দিলো। ওদিকে আম জনতা কিন্তু মহাখুশি, আম জনতার ধারণা - তাদের গণ আন্দোলন আর বিশাল মিছিলের ঠেলায় হাসিনার পতন ঘটেছে! গোটা বিশ্বে এবার নিউজ পেপারে হেডলাইন হইলো - জনতার গণ আন্দোলনে হাসিনা পদচ্যুত! ওকে ফাইন খুব ভালো কথা এরপর কি হবে? এরপর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের দিকে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। এখন যত তারাতারি সম্ভব নির্বাচন দিতে রীতিমত বাধ্য করা হচ্ছে সরকারকে।
কে জিতবে? আমরা সবাই জানি বিএনপি। খোদ আর্মির পরোক্ষ তত্ত্বাবধানেই নির্বাচন হবে।
অন্যদিকে ভারত আবার বিএনপিকে বিশ্বাস করে না (Trust Issue)
Comments
Post a Comment