Posts

Showing posts from January, 2025

অনুদান নাকি ভিক্ষা? মজুরি নাকি চাঁদা?

Image
 নিচের শব্দগুলো লক্ষ্য করুন- “মজুরি”,“অনুদান”,“ভিক্ষা”, “চাঁদা” মজুরি বা বেতন শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ।সেই অর্থ স্বেচ্ছায় মন থেকে দান করা হলো অনুদান। আর কাউকে অনুরোধ করে তার ইচ্ছা বা অনিচ্ছা যেকোনোভাবে কোনো শ্রমের বিনিময় ছাড়া অর্থ নেওয়া হচ্ছে ভিক্ষা।কারো থেকে জোর খাঁটিয়ে বা বাধ্য করে(কোনো দলগত কাজের fee বা খরচ নয়) অথবা নিজের ক্ষমতা খাঁটিয়ে অর্থ গ্রহন হচ্ছে চাঁদাবাজি। বেতন বা মজুরি নিজের শ্রমের অর্জন,এটা গ্রহনের সময় আত্নসম্মান কিছু কমে না বরং বাড়ে।অনুদানের (ডোনেশন) ক্ষেত্রে দাতা সম্মানিত হয় কিন্তু গ্রহীতার কিছু কমে না।ভিক্ষার ক্ষেত্রে অবশ্যই গ্রহীতার আত্নসম্মান কমে যায় কেননা কোনো কিছুর বিনিময়ে সে দাতার থেকে অর্থ নিচ্ছেনা, যেখানে সে চাইলে পরিশ্রম করেই অর্থ উপার্জন করতে পারতো।কিন্তু ভিক্ষুক মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ চাইতে পারে অথচ সে চাইলে সামান্য কাজ করেই অর্থ অর্জন করতে পারতো,এতে তার সম্মান বাড়তো বইকি কমতোনা।চাঁদাবাজি এ সমাজের অন্যতম বড় সমস্যা।অমুকের চাচা বড় ক্ষমতাবান লোক,তাই অমুক জোড় করে তমুকের কাছ থেকে তার চাচার প্রভাব খাটিয়ে টাকা নিচ্ছে= চাঁদাবাজি। ব্রীজ হয়ে গেছে একশ বছর ...

অক্লান্ত পরিশ্রম: বাস ড্রাইভারদের অদেখা ত্যাগ

Image
মাঝেমধ্যেই বেশ লম্বা বাস জার্নি করতে হয় আমাকে। কখনো কখনো সেই জার্নি একটানা ৫-৬ ঘণ্টা পর্যন্ত গড়ায়। শুভাকাঙ্খীরা যখন এই অভিজ্ঞতা শুনে ব্যথিত হন, তখন তারা আমার জন্য সমবেদনা জানায়। কিন্তু আমি প্রায়শ ভাবি সেই ড্রাইভারদের কথা, যারা চাঁপাইনবাবগঞ্জ অথবা দিনাজপুর থেকে রওয়ানা দিয়ে নিয়মিত সিলেট, চট্টগ্রাম, কিংবা লক্ষীপুর যাতায়াত করে। তাঁদের কথা ভাবলে মনে হয়, তাঁদের কাজটা কতটা কঠিন, এবং সেই কঠিন পরিশ্রমের ফলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই।এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতি রাতে হাজারো মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে। তাদের ত্যাগের কারণেই আমি প্রতিদিন ক্লাস করার মতো সুযোগ পাই, যেখানে এই দীর্ঘ যাত্রার শেষে আমাদের থাকার ও কাজ করার জায়গা হয়। অথচ, তাঁদের শ্রমের মূল্য অনেক সময় আমাদের অজান্তেই অগোচরে চলে যায়। যখন আমরা রাস্তার জ্যামে আটকা পড়ি (ঈদের সময় বাদে), তখন আমাদের মন খারাপ হয়ে যায়। তবে আমাদের খারাপ লাগা কিছুকাল পরেই কেটে যায়, কারণ আমরা জানি যে, কিছু সময় পরেই আমরা গন্তব্যে পৌঁছাব। কিন্তু বাস ড্রাইভারের জন্য বিষয়টা একেবারেই আলাদা। রাস্তায় তাদের একে একে ষোলো-আঠারো ঘণ্টা পর্যন্ত ড্রাইভিং সিটে বসে থা...