শেখ হাসিনার পতন এবং প্রভাবশালী শ্রেণীর ভূমিকা
লেখাটি পড়ার আগে একটু Influential পিলার সম্পর্কে জানি। এই গোষ্ঠীর মধ্যে রয়েছে সামরিক কর্মকর্তা, বিদেশী মিত্র বা অন্যান্য ক্ষমতার দালাল যারা সরাসরি একজন নেতার ক্ষমতায় থাকার ক্ষমতাকে প্রভাবিত করে।তাদের সমর্থন হারানো পতনের দিকে নিয়ে যেতে পারে, যেমনটি শেখ হাসিনার ক্ষেত্রে দেখা গেছে। (আর্মি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।) জুলাই-আগস্টের কথা চিন্তা করুন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো ছাত্র-জনতা রাস্তায় নামলো। বিভিন্ন পয়েন্ট ব্লক করা এবং গণভবন দখল করার দিকেই যাচ্ছিল; শেখ হাসিনা পুলিশ দিয়ে জনসমুদ্র নিয়ন্ত্রণে ব্যর্থ হলেন তারপর সীমান্ত থেকে বিজিবি এবং তিনি আর্মি ডেপলয় করলেন। দ্যা লাস্ট লাইন অফ ডিফেন্স আর্মি গোটা ঢাকা ঘিরে ফেলল কিন্তু মানুষের গায়ে গুলি ছুড়লো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো; ওদিকে মানুষের মিছিলে আকাশ বাতাস ভারী হয়ে গেল। সেনারা কার্যত কিছুই করল না, অর্থাৎ বোঝা গেল শেখ হাসিনার ক্ষমতার মসনদের এই গুরুত্বপূর্ণ Influential পিলার বা স্তম্ভটিকে হারিয়ে ফেলেছেন সেটা হলো আর্মি। আর্মি যেহেতু হাসিনার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেহেতু এটাও বোধগম্য আমেরিকাও আর চাচ্...